দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ইজিবাইক চার্জের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও ইজিবাইকের চার্জার জব্দ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লায় এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, দিয়াশুর গ্রামের মহিউদ্দীন মুন্সীর ছেলে রিয়াজ উদ্দীন দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ইজিবাইক চার্জের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অভিযানের বিষয়টি টের পেয়ে রিয়াজ উদ্দীন পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও বেশ কয়েকটি ইজিবাইকের চার্জার জব্দ করা হয়।
ডিজিএম আব্দুল হালিম খান বলেন, এর আগেও একই ধরনের অভিযোগে রিয়াজ উদ্দীন ও তাঁর স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। সর্বশেষ অভিযানের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই